ব্যবসায়ী সোহাগ হত্যা সহ বিএনপির নেতাকর্মীদের অপরাধের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল
খবর নারায়ণগঞ্জ.কম :
যুবদল নেতা কতৃক মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে অকল্পনীয় নৃশংসতায় হত্যার বিচার ও দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের সকল অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় বিএনপি বিরোধী স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা৷
মিছিলটি চাষাড়া শহীদ মিনার থেকে বের হয়ে প্রেসক্লাব হয়ে পূণরায় চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, মুখপাত্র সারফারাজ হক সজিব, মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, সংগঠক শিথিল ভূইয়া, মহানগরের আহ্বায়ক মাহফুজ হক, মুখপাত্র জহিরুল ইসলাম, বন্দরের আহ্বায়ক তানভির জিসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

