তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
সোনারগাঁয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আলী আকবর খান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের আ. সাত্তার খাঁনের ছেলে।
জানা গেছে, সোনারগাঁ মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান পুলিশ। এ সময় রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির টুলবক্সের ভেতর থেকে একটি এসটারা মডেলের বিদেশি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘আটককৃত আলী আকবর খান তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’