তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-৩

 সোনারগাঁও প্রতিনিধি – নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ার চর, মেঘনাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ-নোয়াখালীর সুবর্ণচর থানার মো. জসিমের ছেলে মো. রিফাত (২৬), লক্ষীপুরের রামগতি থানার মো. লিটনের পুত্র মো. জিহাদ (১৯), কুমিল্লার চৌদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মো. রহিম (২৫)।

পুলিশ জানায় র‍্যাব-১১র নিয়মিত টহলের অংশ হিসেবে মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশি করাকালীন সময়ে আটককৃত এই তিন মাদক কারবারির সঙ্গে থাকা ৪টি বস্তা তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়। পরে আটকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করেন।

Related Articles

Back to top button