তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় তিতাস গ্যাসের অভিযান, অবৈধ তিন শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় তিনটি শিল্প প্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ জুলাই ) জেলার ফতুল্লা ও কুতুবপুর এলাকায় পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৩৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অভিযানে সহায়তা করে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি।
তিনটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ সংযোগ ব্যবহার ও গ্যাস চুরির প্রমাণ পায় অভিযানকারী দল। এ সময় জব্দ করা হয় ৩৫০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ১টি কমপ্রেসর ও ২টি মোটর।
বিচ্ছিন্ন ও জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হলো, নূর এন্টারপ্রাইজ, নিউ হাজীগঞ্জ, ফতুল্লা প্রতিষ্ঠানটি ১.৫ টনের একটি বয়লার ব্যবহার করে দৈনিক আনুমানিক ৪,৫০০ ঘনফুট গ্যাস খরচ করছিল অবৈধভাবে। গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রি, নিউ হাজীগঞ্জ, ফতুল্লা
এখানে ৪টি ড্রায়ার ও ১টি বয়লার থেকে দৈনিক ২,৭০০ ঘনফুট গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক পক্ষ উপস্থিত না থাকায় জরিমানা আদায় করা সম্ভব হয়নি। এম.এফ.এস হিট সেট অ্যান্ড ফিনিশিং, কুতুবাইল, ফতুল্লা প্রতিষ্ঠানটি ৫০০ কেজির একটি বয়লার দিয়ে দৈনিক ১,৫০০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল। অবৈধ সংযোগের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। গ্যাস অপচয় ও চুরি রোধে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সাধারণ জনগণ ও শিল্প মালিকদের প্রতি বৈধভাবে গ্যাস ব্যবহারের আহ্বান জানিয়ে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button