তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে ভালো হবেনা – মামুনুল হক

খবর নারায়ণগঞ্জ.কম :
নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের দাবীতে ঢাকার জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় চাষাড়া শহীদ মিনারে হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ গণজমায়েত এর আয়োজন করা হয়।
গণজমায়েতে হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর ব্যাপক সংশোধন হয়েছে সংবিধানের কিন্তু সংস্কার হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ২ হাজারের বেশী প্রাণের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। বর্তমান অর্ন্তবর্তী সরকারের অন্যতম মহতী উদ্যোগ হলো সংবিধান সহ বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা। ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৫টি কমিশনকে আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু দুঃখ ভরাক্রান্ত মনে বলতে হয়, নারী সংস্কারবাদী কমিশন যে প্রস্তাবনা উত্থাপন করেছে সেটাকে সাধুবাদ জানাবো দূরের কথা আমরা আলেম সমাজ স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা কল্পনাও করতে পারিনা অভূত্থান পরবর্তী দেশে কোরআন বিরোধী কোন ঘোষনা রাষ্ট্রীয় ভাবে উত্থাপিত হতে পারে৷ এই জঘন্য কমিশন বলেছে, উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন এটাই নারীদের প্রতি বৈষম্যের কারন। কোরআন ও ইসলামের আইনকে তারা দায়ী করেছে। ড. ইউনুসের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, যতদ্রুত সম্ভব এ প্রস্তবনাকে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। ড. ইউনুস সাহেব কোরআনের আইনকে অমান্য করার কথা বলেছেন। ড. ইউনুস সাহেবের বিরুদ্ধে কথা বললে নাকি অনেকের ভালে লাগেনা। আল্লাহর কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে ভালো হবেনা। আগামী ৩ তারিখের মধ্যে নারী বিষয়ক কমিশন প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও মহানগরের সভাপতি মুফতি হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদীর, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, জেলার উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা মহিউদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Related Articles

Back to top button