তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আল আমিন নগরে খাজা গরীবে নেওয়াজ(রঃ)এর ৬ তম বার্ষিক ওরশ উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম: হযরত খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতি (রঃ)- এর ৬ তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) সন্ধ্যায় আল-আমিন নগর জামে মসজিদ গলিতে আল-আমিন নগর খাজা বাবা আশেকানবৃন্দ ও এলাকাবাসী আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আল-আমিন নগর খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতী (র:) এর কার্যকরী কমিটির সভাপতি এ.কাশেম ফজলুল হকের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম জনির পরিচালনায় প্রধানবক্তা হিসেবে আসন অলংকৃত করেন ইসলামিক চিন্তাবিদ
পি.এইচ.ডি গবেষক হযরত শাহ্ মিন্নত আলী চিশতী (রহঃ) জামে মসজিদের খতিব ও সোনার মদিনা ইসলামী একডেমীর প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাও. মুফতী মোঃ আনিছুর রহমান (আনিছ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড বাসদ এর সভাপতি খলিলুর রহমান।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন, আল-আমিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সাঈদুর রহমান হাতেমী আল কাদেরী, কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ বাকি বিল্লাহ্ বীন শেরখানী।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আল-আমিন নগর জামে মসজিদের সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, সাবেক উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইদ্রিছুর রহমান, আল-আমিন জামে মসজিদের সাবেক উপদেষ্টা আঃ রশিদ সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কবির হোসেন, গলাচিপার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মমিনুল্লাহ্ (মমিন), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ্ জাহান, মোঃ আক্তার হোসেন,আব্দুল রাজ্জাক শিকদার, মনির হোসেন, সাগর সরকার, হাবিবুল্লাহ, রতন সরদার, হারুন সরদার, শুক্কুর মাহমুদ, জাবেদ বেপারী, শুক্কু শেখ, নিজাম প্রধান, সোহান রহমান সোহান প্রমূখ।

ওয়াজ শেষ দেশবাসী, কবরবাসী সহ সকলে জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করে ইসলামিক চিন্তাবিদ
পি.এইচ.ডি গবেষক হযরত শাহ্ মিন্নত আলী চিশতী (রহঃ) জামে মসজিদের খতিব ও সোনার মদিনা ইসলামী একডেমীর প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাও. মুফতী মোঃ আনিছুর রহমান (আনিছ)। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।

Related Articles

Back to top button