তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কাশিপুর বাংলাবাজারে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যার চেষ্টা 

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লায় ছিনতাইকারীরা যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে কাশিপুর বাংলাবাজার ডাইং সংলগ্ন বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর গাইবান্ধা বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা হঠাৎ করে পেছন দিক থেকে চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তাঁর গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও জানান, চালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এবং আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button