তাজা খবরথানার সংবাদফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারেরে সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম। জেলা ও মহানগর সহ-সভাপতি যথাক্রমে মাও. শফিকুল ইসলাম ও নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলী প্রমুখ নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে কিছু লোক আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে। যুবদলের থানা সেক্রেটারি মোঃ সেন্টু মিয়া নগর দায়িত্বশীকে ফোনে হুমকি ও টাকা দাবি করেছে। এনায়েতনগরের আল-আমিন সে ২নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। নিরপরাধ মানুষকে এরকম হয়রানি কি মানে হয়?
পুলিশ সুপার মহোদয়ের কাছে নেতৃবৃন্দ এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক তদন্ত সাপেক্ষে যারা এরকম মামলা বাণিজ্য করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Related Articles

Back to top button