মাদকের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে মাদকদ্রব্যের আপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৪ জুলাই) বেলা ২ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর যৌথ আযোজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার নারায়ণঞ্জ এর উপ-পরিচালক (উপ-সচিব) মৌরীন করিম।
অনুষ্ঠানে বক্তারা মাদকোর ভয়াবহতা তুলে ধরে এর প্রতিরোধো সকলকে একযোগে এগিযে আসার আহবান জানান। পাশাপাশি সমাজের প্রতিটি পাড়া মহল্লায় মাদক ব্যাবসায়ীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে তুরে দিত হবে। মনে রাখতে হবে আকটি পরিবারের কেউ মাদকাসক্ত হলে ওই পরিবারটা ধংস হয়ে যায়। প্রতিটি পরিবারকে ত্দের সন্তানদের খোজ রাখতে হবে তারা কোথায় যায় কি করে। সচেতনতাই পারে দেশকে মাদক মুক্ত রাখতে।
অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমি বাইন হীরা, জেলা সিভির সার্জন ডাঃ মোঃ মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচারক মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।