সোনারগাঁয়ে বিএনপির নাম ভাঙিয়ে শুকুর আলী ও মাসুদের চাঁদাবাজি
স্টাফ রিপোর্টার:
সোনারগাঁয়ে ৫ আগস্টের পর থেকে উপেজলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে টানপাড়া গ্রামের শুকুর আলী ও মাসুদ চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠেছে। শুকুর বাহিনীর অপর সহেযাগী আকতার হোসেন, আলমগীরসহ ৭-৮জনের একটি গ্রুপ এলাকায় চাঁদাবাজী, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) একই এলাকার পেচাইন গ্রামের সোলাইমান নামক তালতলা স্টেশনের এক চা বিক্রেতার কাছ থেকে নগদ এক লাখ টাকা চাঁদা দাবী করে শুকুর বাহিনী। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি করায় চায়ের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। এ বাহিনীর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছে। শুকুর আলী ও তার ছেলে মাসুদ বাহিনীর কাছ থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী।
এ ব্যাপারে চা বিক্রেতা সোলাইমান বলেন, তালতলা স্টেশন এলাকায় দোকান চালাতে হলে শুকুর বাহিনীতে ১ লাখ টাকা চাঁদা দিতে হবে হুমকি দেয়। অন্যথায় দোকানে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হবে বলে জানান।
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাই নেই। চাঁদাবাজির বিষয়টি দলীয় নেতাকর্মীরা তাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবো। ঘটনা সঠিক প্রমানিত হলে শুকুর আলীসহ তাদেরকে দল থেকে বহিস্কার ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।


