তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফতুল্লার ৭নং ওয়ার্ডে ইকবাল মাদবর ও মনিবের নেতৃত্বে অটোরিক্সা প্রতিকে মিছিল ও গণসংযোগ
খবর নারায়ণগঞ্জ. কম: ফতুল্লার ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের প্রচারনার শেষদিনে ফতুল্লার ৭নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের পক্ষে মিছিল ও গণসংযোগ।
বৃহস্পতিবার (৭মার্চ) বিকালে ফতুল্লার ৭নং ওয়ার্ড কায়েমপুর এলাকায় ইকবাল মাদবর ও মনিরের নেতৃত্বে আটোরিক্সা প্রতিকে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় ইকবাল মাদবর বলেন, আমরা আশাবাদী ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আলহাজ্ব ফাইজুল ইসলাম অটোরিক্সা প্রতিকে বিপুল ভোটে ৯মার্চ বিজয়ী হবেন। এবং বিজয়ের মালা পরিয়ে আমরা সবাই বিজয় উৎস করবো।
তাই আগামী ৯মার্চ আপনারা সবাই ফাইজুল ইসলামকে অটোরিক্সা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের সবার সেবা করার সুযোগ করে দিবেন।

