জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে  কৃষি  প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমূখ। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ১০০ প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি  রাসায়নিক সার ও ১কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button