উত্তর দাপায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ. কম: ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ শে ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার ১নং ওয়ার্ড উত্তর দাপা ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদ আহম্মেদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ফতুল্লা থানা আওয়ামিলীগ।
বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোবারক হোসেন,কার্যকরি সদস্য, ফতুল্লা থানা আওয়ামিলীগ, উম্মে তাহেরা আখি,প্যানেল চেয়ারম্যান ৩ ফতুল্লা ইউনিয়ন পরিষদ সহ এলাকার মুরব্বিগন।
এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমি জানি ফতুল্লায় সবচেয়ে বড় সমস্যা হলো,পানির। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে আমি সর্ব প্রথম পানি নিস্কাসনের ব্যাবস্থা করবো। আল্লাহ পাক যদি আমাকে দয়া করে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেন, তাহলে আমার নেতা এ,কে,এম শামীম ওসমানকে নিয়ে ফতুল্লা ইউনিয়নকে একটি ইস্মাট ইউনিয়ন পরিষদ করবো।এবং আশা করবো ফতুল্লা ইউনিয়নে কোন সমস্যা থাকবে না। এলাকা বাসি দাবী করে বলেন, এ এলাকায় মাদকের সমস্যা আছে।আপনি জয়ী হলে,আমাদের মাদকের সমস্যা সমাধান করবেন। সে প্রশ্নের উত্তরে তিনি বলেন,জননেতা এ কে এম শামীম ওসমান প্রত্যাশা নামের একটি সংগঠন করেছে আমি জয়ী হলে শামীম ওসমানকে নিয়ে এই এলাকার মাদক সমস্যা সমাধান করবো।
তাই আগামী ৯মার্চ আমাকে আপনারা সবাই ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের সবার সেবা করার সুযোগ করে দিবেন।
