জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগের এমপিরা

শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগের এমপিরা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে শপথ পাঠ করেন সদস্যরা।
পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলা হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

বেলা ১১টায় শপথ নেবেন স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা। দুপুর ১২টার দিকে নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

Related Articles

Back to top button