তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে পানিতে পড়ে ভাই বোনের মৃত্যু

সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া গ্রামে পানিতে পড়ে মামাতো ভাই মোনতাছিল (২) ও ফুপাতে বোন অফিফা (১) মৃত্যু হয়েছে।  আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোনতাছিল ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিনের ছেলে অফিফা রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

এলাকাবাসী জানান, পৌরসভার ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিন সকাল ১০টার দিকে তার ছেলে ও বোনের মেয়েকে নিয়ে দোকানে যাবে বাসা থেকে বের হয়। এ সময় মাইনউদ্দিন পুকুরের একপাশ দিয়ে হাটছিলের অপরদিকে তার ছেলে মুনতাছিল ও ভাগনি আফিফা দুই জন একে অপরের হাত ধরে পুকুরের অন্য পার দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে মুনতাছিল ও আফিফা পা পিছলে পানিতে পড়ে যায়। পরে মাইনউদ্দিন পেছনে তাকিয়ে দেখে তারা দুই জন নেই। এ সময় মাইনউদ্দিন ভেবেছিলেন তারা মনে বাড়িতে ফিরে গেছে। পরে বাড়িতে গিয়ে তাদের না পেয়ে পুকুরে খুঁজতে থাকে পরে পুকুর থেকে তাদের মৃত দেহে উদ্ধার করা হয়। এই ঘটনায় মাইনুদ্দিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button