তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
এত বড় বার বিল্ডিং বাংলাদেশের কোথাও নেই-এড.জুয়েল
খবর নারায়ণগঞ্জ.কম: কৃতজ্ঞতা স্বীকারস্বরূপ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বার ভবনের নাম নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবন নাম করন করায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আপত্তি জানিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানান জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দ।
বুধবার ( ৩০ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বার ভবনের নাম নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ভবন নাম করণ নিয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তা আপত্তি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, আইনজীবীরা অকৃতজ্ঞ না। আইনজীবীরা কৃতজ্ঞতা জানাতে জানে। আমরা তাকে সম্মানিত করেছি।
আমরা ১৪০০ আইনজীবীদের ভোটে নির্বাচিত হয়েছি। সেই নির্বাচনে ইসি কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যক্তিটায় বিনা স্বার্থে আইনজীবীদের জন্য কোটি কোটি টাকা দিয়েছেন তার নামে এই বিল্ডিং ভবনটা হোক। ইজিএমে এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। সেখানে এ বিল্ডিং এর নাম প্রস্তাবনা করা হয়েছিল। সেই সময় সর্বসম্মতিক্রমে সব আইনজীবীরা বলেছিলেন পাশ। আজকে যারা সংবাদ সম্মেলন করেছিলেন আপনারও তো সেদিন সেখানে বসা ছিলেন। আজকে আপনারা কথা বলছেন কেন? কই সেদিন তো আপনারা ইজিএমে কোন কথা বলেননি। আপনারা কি চান না যে আইনজীবীরা তিনতলায় বসুক। আপনারা কি চান না বারে একটা লাইব্রেরি হোক, মহিলা আইনজীবীদের জন্য কমন রুম হোক। কেন বৃহস্পতিবার বিল্ডিং এর উদ্বোধন আর আজকে আপনারা বিরোধিতা করছেন এমপির আসবেন মন্ত্রীরা আসবেন আমরা তাদের কাছে আমাদের সুখ-দুঃখের কথা বলব। তারা আবার আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা কি আইনজীবীদের স্বার্থে কথা বললে নাকি বিরোধিতা করলেন। আপনার তো অনেকবার কমিটিতে ছিলেন কি করতে পেরেছেন। আজকে পর্যন্ত আপনারা বারের জন্য কিছুই করতে পারেননি। তাহলে কেন আপনারা আইনজীবীদের কে বিভ্রান্ত করাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যটা কি? আপনাদের সেই উদ্দেশ্য সাধারণ আইনজীবীরা জানতে চায়। বিশৃঙ্খলা যদি করতে চান আইনজীবী সমিতিতে কোন বরদাস করা হবে না।
তিনি আরও বলেন, একটি অনুষ্ঠানে মাননীয় আইনমন্ত্রী এসেছিলেন নারায়ণগঞ্জ বারে। সেই দিন সেলিম ওসমানও এসেছিলেন এবং অন্যান্য এমপিরা এসেছিলেন। তিনি এসে যখন দেখলেন মাত্র দেড়শো স্কোর জায়গার মধ্যে মহিলা আইনজীবী একটি কমন রুম ব্যবহার করে। এবং এক হাজার আইনজীবীদের জন্য ১০ হাজার স্কয়ার ফিটের একটি বিল্ডিং। তখন তিনি বললেন আমি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির জন্য একটি নতুন বিল্ডিং করে দিতে চায় যদি আইনমন্ত্রী আমাকে অনুমতি দেন। সাথে সাথে আইনমন্ত্রী মহোদয় অনুমতি দিলেন। এক এক করে আজকে পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ টাকা তিনি দিয়েছেন। সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটিমাত্র বার যে বার ব্যক্তির নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ বার একমাত্র বার দশ হাজার স্কয়ার ফিটের এত বড় বার বিল্ডিং বাংলাদেশের কোনো কোথাও নেই। আমরা চার বছর নিরলস ভাবে কাজ করি এই বিল্ডিংটি ধার করিয়েছি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আদালতের পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাবেক সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনী, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ, এপিপি এড. সুইটি ইয়াসমিনসহ আইনজীবী সমিতির সদস্যরা।


