তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মিলাদ মাহফিলের মাধ্যমে পাঠাননগর লুহিয়ার বালুর মাঠ হাটের যাত্রা শুরু

মিলাদ মাহফিলের মাধ্যমে পাঠাননগর লুহিয়ার বালুর মাঠ হাটের যাত্রা শুরু
খবর নারায়ণগঞ্জ.কম :
পাঠাননগর ডিয়ারা লুহিয়ার বালুর মাঠ হাটে পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বাদ এশা পাঠাননগর ডিয়ারা লুহিয়ার বালুর মাঠ গরুর হাটে হাট পরিচালনা কমিটির উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে হাট পরিচালনা কমিটি সহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইজারাদার কাজী সেজান, সার্বিক তত্বাবধানে আক্তার হোসেন অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, সুমন খান, হাট পরিচালনা কমিটির শাহজালাল সরদার, সারোয়ার করিম, জিয়াউর রহমান জিয়া, নুরুজ্জামান, জাবেদ বেপারী, ফারুক আহমেদ, লিমন, অলোক ইসলাম, রশিদ সরদার, আলমগীর, নাসির সরদার ও হাটে আগত গরুর বেপারী প্রমুখ।


