জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ইসলামী আন্দোলনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা
প্রেসবিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ ১২ নভেম্বর রবিবার দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ একযুক্ত বিবৃতিতে বলেন, আমাদের আমীর কর্তৃক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।
নতুন কর্মসূচী:
১. নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে।
২. তফসিল ঘোষণার পরের দিন সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।
৩. আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন।
৪. জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণকে নিয়ে আগামী ২০ শে নভেম্বর’২৩ সোমবার ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

