তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে নবধারা একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম:
​মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) প্রাঙ্গণে নবধারা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম।

নবধারা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সুবীর সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​মো: সামছুল আলম, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।
​আবুল কাউছার আশা, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
​আহমেদুর রহমান তনু, পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
​হিমাদ্রি সাহা হিমু, উপদেষ্টা, নবধারা একাডেমি।
​জয় কে রায় চৌধুরী বাপ্পি, উপদেষ্টা, নবধারা একাডেমি।
​প্রবাস সাহা, উপদেষ্টা, নবধারা একাডেমি।
​প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের আঁকা ছবিতে ভাষা আন্দোলন ও দেশপ্রেমের চিত্র ফুটে ওঠে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
​প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম বলেন, “নতুন প্রজন্মের কাছে আমাদের মহান ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা তাদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি দেশপ্রেম শিখতে পারছে।”
​সভাপতির বক্তব্যে সুবীর সাহা আয়োজনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং শিশুদের মেধা বিকাশে নবধারা একাডেমির এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Back to top button