তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি-জামায়াত জোটের অবরোধের বিরুদ্ধে রাজপথে সক্রিয় আজমেরী ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম :
টানা পঞ্চমবারের মত বিরোধী দলের ডাকা অবরোধের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমান।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে অবরোধের বিরুদ্ধে মটর শোভাযাত্রা করেন আজমেরী ওসমান।
এসময় শত শত নেতাকর্মী নিয়ে সাদা পতাকা উড়িয়ে নগরী ও মহাসড়কে মটর শোভাযাত্রা করেন তিনি।
বিরোধীদের ডাকা অবরোধ ও হরতালের প্রতিবাদে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন। নগরী ও মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা তার নির্দেশে অবস্থান করছেন যাতে করে বিএনপি-জামায়াত জোট কোন প্রকার অরাজকতা বা নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে। এছাড়াও তিনি সাইনবোর্ড, ২নং রেল গেট এলাকায় অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পানি ও কোমলপানীয় বিতরণ করেন।
নেতৃবৃন্দ জানান, বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধে বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও নাশকতা চলছে। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। নারায়ণগঞ্জ জেলায় তারা যেন কোন প্রকার নাশকতা করতে না পারে সেজন্য আজমেরী ওসমানে নির্দেশে নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো।
এ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন, হোসেন রেজা, সেন্টু, আলম সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

Related Articles

Back to top button