জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে অটো চোর ও ছিনতাইকারি সহ গ্রেফতার – ৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে ২ অটো চোর ও ১ছিনতাইকারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৮ নভেম্বর) তাদেরকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এস.আই আজিজুল হক সংগীয় ফোর্স নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজনী অবকাশের চৌরাস্তা হতে উত্তর গান্ধিগাঁওগামী কাঁচা রাস্তার উত্তর পাশে গজারি বনের ভিতরে ছিনতাইয়ের চেষ্টাকালে মোঃ জয়নাল আবেদীন (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করে। আটককৃত ছিনতাইকারি উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে এস.আই তোফাজ্জল হোসেন সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বালিয়াচন্ডি এলাকা থেকে একটি চোরাই মিশুক অটোরিক্সা সহ দুই অটো চোরকে আটক করে। আটককৃতরা হলো ময়মনসিংহ সদরে হুদিয়ারচর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২৪) এবং শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের মোঃ আহালু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া জানান, আটককৃত ওই তিন ব্যক্তির নামে থানা পৃথক পৃথক মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

Related Articles

Back to top button