জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ
শেরপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল সরকারকে সংবর্ধনা
শেরপুর প্রতিনিধি :
দ্বিতীয়বারের মতো নালিতাবাড়ী উপজেলার কৃতি সন্তান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকার আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় প্রেসক্লাব নালিতাবাড়ীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সাঃ সম্পাদক মনিরুল ইসলামের উপস্থাপনায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আঃ মান্নান সোহেল।
অনুষ্ঠানে বাবু গোপাল চন্দ্র সরকারকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মুলক বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উর্ধতন পরিষদ কর্মকর্তা এম.এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার,
সাংবাদিক বিপ্লব দে, মাহফুজুর রহমান সোহাগ, মঞ্জুরুল আহসান, আমিরুল ইসলাম, আঃ মোমেন, সুরুজ্জামান, জাফর আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।
সংবর্ধনা সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

