জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠি

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন সার্বিক ,অতিরিক্ত পুলিশ সুপার , নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ,কলকারখানা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ,উপজেলা নির্বাহী অফিসার গন, খাদ্য, কৃষি, প্রাণী ও মৎস্য কর্মকর্তা, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলার,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আসা কর্মকর্তা গন।
হামের টীকা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। সকল টিকাদান কেন্দ্রে সকল বাচ্চাদের যাওয়ার জন্য সব সংস্থা সহযোগিতা করবেন।
কোরবানী ঈদের আগে মদনপুর আড়াইহাজার সড়কের ঝুকিপূর্ণ রাস্তা মেরামতের জন্য বিশেষ ভাবে নজর রাখার অনুরোধ করেন। জালকুড়ি থেকে পাগলা রাস্তার দীর্ঘ সময় ধরে ডিপিডিসি কেটে রেখেছে, তার ব্যবস্থা নিতে হবে।
জেলা প্রশাসক বলেন, চাষাড়ার জিয়া হল সংস্কার করার বিষয়ে খুব শীঘ্রই জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হবে।পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে যাতে কেউ প্রবেশ করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আনসার ও পুলিশ বাহিনীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

