জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলি শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, দফাদার-চৌকিদারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

