জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শেরপুর প্রতিনিধি:

“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে হলরুম শোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। কবিতা আবৃতি করেন এপিসি প্রকল্পের সিএফ রবিনা নাসরিন হাসি, শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাবাসুম তিশা। আলোচনা শেষে মহিলা উন্নয়ন সমিতির মাঝে সাধারণ ও বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রীর হাতে ২৫০০০ টাকা, নারী ও শিশু বাস্তবায়ন সংস্থার সভানেত্রীর হাতে ২৫০০০ টাকা, ইসলামী মহিলা মিশন সভানেত্রীর হাতে ২৫০০০ টাকা, ও দহেরপাড় মায়ের দোয়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রীর হাতে ৫০০০০ টাকার বিশেষ চেক তোলে দেওয়া হয়।

Related Articles

Back to top button