জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে ভারতীয় মদ সহ গ্রেফতার -১
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তের বূরুঙ্গা কালাপানি এলাকা থেকে ২৪৯ বোতল ভারতীয় মদসহ আরিফ মিয়া (২৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক ঝিনাইগাতী উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
র্যাব ১৪ প্রেস ব্রিফিং এ জানায়, গোপন সংবাদের
ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বুরুঙ্গা কালাপানি এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৪৯বোতল মদ সহ আরিফকে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত মদের মধ্যছিল ম্যাকডোয়েলস, ব্ল্যাক পিউর ডিল্যাক্স হুইস্কি। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য ২ লক্ষ ২ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আরিফ র্যাবের
জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে আরিফের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলাসহ তাকে হস্তান্তর করা হয়েছে।


