তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
প্রধানমন্ত্রী তার ওয়াদা পুরন করেছে তাই মানুষ ১০টাকা কেজি চাউল পাচ্ছে — ফাইজুল ইসলাম
প্রধানমন্ত্রী তার ওয়াদা পুরন করেছে তাই মানুষ ১০টাকা কেজি চাউল পাচ্ছে — ফাইজুল ইসলাম
খবর নারায়ণগঞ্জ. কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা পুরনে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ডে ৪শত ৫৩জন গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল ৯ টায় কায়েমপুরে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি নির্বাচনের সময় ঘোষনা ও ওয়াদা দিয়েছিলেন জনগনকে ১০ টাকা কেজি চাউল খাওয়াবেন, তিনি তার ওয়াদা রেখেছেন। আজ দেশের মানুষ অল্প দামে চাউল পাচ্ছে মানুষ। আজ ৬০কেজি চাউল দেওয়া হচ্ছে। চলতি মাস সহ অগ্রিম আরো এক মাসের চাউল দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি শুধু চাউলই দিচ্ছেন না তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের একটি ঘর একটি বাড়ি দিচ্ছেন। আগামীতে আপনাদের নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করুর আপনাদের মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ-৪আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে নির্বাচিত করুন তাহলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং গরিব অসহায় মানুষ বাচবে।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবু, মনির,নাঈস প্রমূখ।
অল্প মূল্যে চাউল পেয়ে আনন্দে মেতে উঠেন চাউল নিতে আসা জনগন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসানের জন্য দোয়া করেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করা আস্বাস দেন।