শ্রীবরদীতে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এতে ছাত্র-ছাত্রীর অভিভাবক ক্যাটাগরী পদে ৬ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত মহিলা অভিভাবক ক্যাটাগরী পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৬ শত ২৬ জন ভোটারের মধ্যে ৪শত ৯২ জন ভোটার প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে অভিভাবক ক্যাটাগরী পদে মো. নুরুল ইসলাম ৩৩০ ভোট, মো. হেবুল মিয়া ২৪৮ ভোট, মো. মাহফুজ মিয়া ২৩৮ ভোট ও মো. আলমগীর হোসেন ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক ক্যাটাগরী পদে মোছাঃ বিলকিছ বেগম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, সর্ব সম্মতিক্রমে সাধারন শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরী পদে মো. শহিদুল ইসলাম, মো. ফরহাদ হোসেন ও সংরক্ষিত মহিলা শিক্ষক ক্যাটাগরী পদে মীরা খাতুন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়ীত্ব পালণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। সহকারি প্রিজাইটিং অফিসারের দায়ীত্ব পালন করেন বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও ভটপুর আলিম মাদরাসার সহকারি অধ্যাপক কে এম ফারুক । নির্বাচন সার্বিক ভাবে পরিচালনা করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু হারেছ। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


