তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
কলকন্ঠ সাহিত্য ফোরাম’র সভাপতি মামুন, সম্পাদক মিঠু
প্রেস বিজ্ঞপ্তিত :
নারায়ণগঞ্জ কলকন্ঠ সাহিত্য ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায় শহরের বঙ্গবন্ধু সড়কের একটি অভিজাত রেষ্টুরেন্টে মো. মামুন হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সভাপতি মো. মামুন হোসেন, সহ-সভাপতি মোঃ রবিন হোসেন, সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র দেব, সহ-সাধারণ সম্পাদক রবিউল সানি টুটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সাহিত্য সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ পাভেল হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, প্রচার সম্পাদক জোবায়ের আহাম্মেদ রনি, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য মোঃ জহিরুল হক নির্বাচিত হন। এসময় সাহিত্য বিকাশে নবগঠিত কমিটি কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচিতরা।

