জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঝগড়ার চর বাজারে জমে উঠেছে বিশাল গরু মহিষের হাট
শেরপুর প্রতিনিধি :
আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে শেরপুরের ঝগড়ার চর বাজারে জমে উঠেছে বিশাল গরু, মহিষ ও ছাগলের হাট। এ হাটে উপজেলার বিভিন্ন জায়গাসহ পার্শবর্তী জামালপুর জেলার ইসলামপুর, মেলানদহ, মাদারগঞ্জ, দেওানগঞ্জ, বকশিগঞ্জ, সানন্দবাড়ি ও শেরপুর জেলার শ্রবরদী, ঝিনাগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট বড় বিভিন্ন সাইজের গরু, মহিষ ও ছাগল আসে এ হাটে। এছাড়া দেশের বিভিন্ন জায়গাসহ রাজধানী ঢাকা থেকে অনেক ক্রেতা আসে এ হাটে। এ হাট মেইন রোডের সাথে থাকায় যাতায়াত ও পরিবহন সুবিধা রয়েছে। এছাড়া, এ বাজারে জনতা ব্যাংক থাকায় ক্রেতাদের রয়েছে ব্যাংকিং সুবিধা। সপ্তাহে বুধবার ও শনিবারে গরু, মহিষ ও ছাগলের হাট বসে। হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সাথে ভ্রাতৃত্ত্বমুলক ও সুলভ আচরনের জন্য দুর দুরান্ত থেকে বিক্রেতারা আসে এ হাটে। হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তাসহ দুরের লোকেদর জন্য থাকা খাওয়ার সুব্যস্থা করে থাকেন। কোরবানী উপলক্ষে ঈদের আগের দুই শনিবার গরু মহিষের হাট বসবে।
হাট ইজারাদার রেজাউল করিম রতন ও রবিউল হাসান মুক্তা বলেন, আমরা সকল শ্রেণির ক্রেতা বিক্রতাদের সকল ধরণের নিরাপত্তা নিশ্চিতসহ দুরের ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যস্থা করে থাকি।
