জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রাজনীতি হলো জনগণের সেবা করার একটি মাধ্যম – আবদুল্লাহ বাদশা

শেরপুর প্রতিনিধি:
শেরপুর-২ (নালিতাবাড়ি-নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল্লাহ বাদশা নালিতাবাড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিচপাড়ায় এক মতবিনিময় সভায় অংশ নেন।
শনিবার রাতে অনুষ্ঠিত এ সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “রাজনীতি হলো জনগণের সেবা করার একটি মাধ্যম। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।”
সভায় তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকগুলো তুলে ধরে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনগণের আস্থা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
পরে জনাব আবদুল্লাহ বাদশা নিচপাড়া এলাকায় একটি দৃঢ় ও কার্যকর কমিটি গঠনের ঘোষণা দেন। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button