জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। আগামীকাল বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী শ্রীবরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। মঙ্গলবার দুপুরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করে তথ্যগুলো নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এসময় সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান সহ উপজেলায় কর্মরত গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) শ্রীবরদীতে ৩৩টি গৃহ হস্তান্তর করা হবে। উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে ৯টি, তাতিহাটি ইউনিয়নে ৪টি, রানীশিমুল ইউনিয়নে ১০টি, খড়িয়াকাজির চর ইউনিয়নে ৪টি, গোশাইপুর ইউনিয়নে ৬টি ও ভেলুয়া ইউনিয়নে ১টি সহ ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে। এরমধ্যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও রয়েছে। এপর্যন্ত শ্রীবরদী উপজেলায় ১৮৮ জন ভূমিহীন ও গৃহহীনকে জমিসহ গৃহ প্রদান করে পুর্নবাসিত করা হয়েছে।

Related Articles

Back to top button