ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে স্বামী : স্বামী আটক
মনিরুজ্জামান সুমন :
ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে স্বামী আব্দুস সালাম। ঘটনাটি ঘটেছে সদর উপজলার হামদহ শান্তিনগর পাড়ায়। এঘটনায় স্ত্রী কাজলী খাতুন থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রক্ষিতে স্বামী আব্দুস সালামকে আটক করেছে থানা পুলিশ। সালাম একই গ্রামের আব্দুল জব্বার এর ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ৪ মাস আগে শান্তিনগর গ্রামের আসাদ মন্ডলরে মেয়ের সাথে একই গ্রামের আব্দুল জব্বার এর ছেলে আব্দুস সালাম এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবী করে আসছে সালাম। মেয়ের পরিবার অসহায় ও গরীব হওয়ায় টাকা দিতে অপারগতা স্বীকার করে। এরপর থেকেই চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন।
নির্যাতনের স্বীকার কাজলী খাতুন জানায়, বিয়েরপর থেকেই বিভিন্ন সময় টাকা দাবী করে আসছিল তার স্বামী সালাম, টাকা না দেওয়ায় তাকে প্রায়ই মারধর অত্যাচার নির্যাতন করতো। গত ৯-৬-২৩ইং তারিখ বিকালে তার স্বামী সালাম মাদক সেবন করে এসে আবারো টাকা দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, আমি নিষেধ করলে সে আমাকে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী পিটিয়ে জখম করে। এছাড়া আমার শ্বাশুড়ি চুলর মুঠি ধরে ফেলে দিয়ে পেটে লাথি মারে বেদনাযুক্ত জখম করে। পরে আমাকে ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে আমার মা শ্বশুর বাড়ী থেকে আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
কাজলী আরো জানায়, চিকিৎসাধীন অবস্থায় ১১-৬-২৩ ইং রবিবার আবারো হাসপাতালে এসে মারধর করে। সেসময় আমার বোন আসমা খাতুন ঠেকাতে গেলে তাকেও মারধর করে আহত করে। বোনকে মেরেও ক্ষ্যান্ত হয়নি, আমার বোনের ৫ বছরের মেয়েেক মেরেও জখম করে। এঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছী। আমি আমার স্বামী মাদকাসক্ত সালামের কঠিন বিচার চাই।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, স্ত্রীকে নির্যাতনের ঘটনায় কাজলী নাম একজন লিখিত অভিযাগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে স্বামী সালামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



