জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরের শ্রীবরদীতে শ্রীবরদীতে ছিন্নমুল শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী জনপদে ছিন্নমুল শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলার বালিজুরি উচ্চ বিদ্যালয় মাঠে রমনা জোনের ডিএমপি উপ-কমিশনার মো. শহিদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ পুর্ববর্তী সময়ে বালিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাতীহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তাতীহাটি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উল্লাহ বিল্লাল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন বালিজুরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ ফারুক, সারোয়াী জাহান, রফিকুল ইসলাম, সরকারি তিতুমির কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান এসময়
আরো উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আজহারুল ইসলামের ছোট ভাই আওয়ামীলীগ নেতা মাসুম মিয়া প্রমুখ।

