জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৩ ডিসেম্বর) সকালে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান রুমের পিছনের ড্রেন থেকে ঐ নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এনিয়ে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে এরিয়ায় কে বা কাহার রবিবার ভোরে এক নবজাতকের মরদেহ ফেলে রেখে চলে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, কে বা কাহারা এক নবজাতকের লাশ ফেলে রেখে চলে গেছে। ছবি দেখে মনে হচ্ছে ৩৭-৪০ সপ্তাহ মায়ের গর্ভে ছিলো।
থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button