তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশে ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টি ও যুব সংহতির নেতৃবৃৃন্দের মিছিল নিয়ে যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশে বন্দর সমক্ষেত্রে ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টি ও যুব সংহতির নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগদান করেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে বন্দর সমক্ষেত্র এলাকায় ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টি ও যুব সংহতির নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগদান করেন। এসময় লাঙ্গল মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।
এসময় উপস্থিত ছিলেন, মো: আনোয়ার হোসেন ভূইয়া, মো: রাসেদুল ইসলাম রানা, মো:জাফরউল্লাহ,১৫ নং ওয়ার্ড যুব সংহতির নেতা সুমন প্রমূখ।
