জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে মহান মে দিবস পালিত

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার ভায়াডাঙ্গা অটোবাইক সোসাইটির আয়োজনে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে ভায়াডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় ভায়াডাঙ্গা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, রাণীশিমুল ইউনিয়ন যুবলীগ ও রাণীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভায়াডাঙ্গা উত্তর বাজার অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উপ-কমিটির সাধারন সম্পাদক জাকিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির, রাণীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হামিদ সাজ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক সুজন রেজা, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, রাণীশিমুল ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক নুর হোসেন, রাণীশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মমিনুল ইসলাম মমিন, ভায়াডাঙ্গা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারন সম্পাদক মাসুম ফকির, আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related Articles

Back to top button