তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে দোয়া ও মিলাদ

খবর নারায়ণগঞ্জ.কম: স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
৩১ মে (শনিবার) সকালে শহরের কালির বাজার রুপালি ব্যাংক সংলগ্ন দোয়া ও মিলাদ মাহফিলের পর তোবারক বিতরণ করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি জিকো খান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সোহেল মল্লিক সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ সদর থানা জাসাস, সাইফুল আলম রিন্টু অর্থ বিষয়ক সম্পাদক, রোকোন সমাজ কল্যাণ সম্পাদক, রিয়াজ উদ্দিন বাবু ক্রিয়া বিষয়ক সম্পাদক, মোঃ তুষার কার্যকরী সদস্য প্রমুখ।
