তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

প্রভাষক আব্দুর রহীমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ফতুল্লা প্রতিনিধি :
মুন্সিবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ও ক্লাশ পরিচালক মরহুম হাফেজ মাওলানা আব্দুর রহীম এর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা নভেম্বর) সকালে মাদ্রাসা সংলগ্ন মুন্সিবাগ দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, একজন মানুষ যে সবার নিকট প্রিয় হতে পারে তার উদাহরণ হচ্ছেন আব্দুর রহীম স্যার।মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী থেকে শুরু করে এলাকার প্রতিটি মানুষ তাকে ভালবাসতো,সম্মান করতো,শ্রদ্ধা করতো।মাদ্রাসাটি আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে তার ভুমিকা ছিল অনস্বীকার্য। মাদ্রাসার প্রতিটি কাজে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। দীর্ঘ দিন সে অত্র মাদ্রাসায় কাজ করেছে সেই জায়গা থেকে আমরা উপলব্ধি করেছি তার একটি সম্মোহনী শক্তি ছিল যে৷ শক্তি দিয়ে মানুষকে খুব আপন করে নিতে পারতো।তার মতো বিনয়ী, মিষ্টভাষী, দ্বীনদার ও পরহেজগার মানুষ আমরা খুব কমই দেখেছি।তিনি ছিলেন সত্যিকার অর্থে একজন ভালো মানুষ।মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুক আমরা সেই প্রার্থনা করি।
মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি মোঃ আব্দুল খালেক মুন্সির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, মাওলানা আকমাল হোসেন, মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ সিদ্দিকুর রহমান, দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র রিফাত আল ফাহিম, প্রাক্তন ছাত্র মোঃ হাবিব উল্লাহ কাজল প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুম আব্দুর রহীম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম কাশেমী। দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।

Related Articles

Back to top button