জাতীয়তাজা খবররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফারুক কোন অন্যায়ের সাথে আপোষ করেননি : নতুনধারার

খবর নারায়ণগঞ্জ ডেস্ক :
‘মিয়া ভাই’ খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর খান পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

১৫ মে প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী বলেন, ফারুক কোন অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি নিরন্তর রাজপথে থেকেছেন নিরন্ন মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য।

নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, নতুন প্রজন্ম প্রতিটি নীতিবান নিবেদিত রাজনীতিকদেরকে বুকে লালন করেন, চিত্রনায়ক ফারুক ভাইকেও বুকে লালন করবে। তার স্মৃতিকে স্মরণিয় করে রাখতে এফডিসির নাম – ‘চিত্রনায়ক ফারুক বিএফডিসি’ করারও প্রস্তাব রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button