জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তাকরণ প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে । দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। অন্যানের মধ্যে সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ। এ সময় বিভিন্ন ফসল ও ফলমুলের চাষাবাদ পদ্ধতি এবং বালাই নাশক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

