বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ফায়ার সেফটি, রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
ফায়ার সেফটি, রেসকিউ এন্ড ফার্স্ট এইড বিষয়ক প্রশিক্ষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) সকাল ১১টায় হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সভাপতি নাজমুল আলম সজল।
এসময় তিনি বলেন, হোসিয়ারী ব্যবসা হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম ব্যবসায়ীক সংগঠন। এটি হচ্ছে আমাদের আদি ব্যবসা। তাই এ ব্যবসার রক্ষনাবেক্ষনের দ্বায়িত্বও আমাদের। কারন প্রতিবছর আগুন লাগার ফলে আমাদের মালিকদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যেহেতু নারায়ণগঞ্জ একটা শিল্পাঞ্চল তাই এখানে ঘনবসতি রয়েছে। এজন্য মানুষের বসতি আর ব্যবসা প্রতিষ্ঠান যদি আলাদা করা যেত তাহলে আগুন থেকে অনেক বেশী নিরাপদ থাকা যেত। কারন অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সাধারণত কারখানাতেই বেশী ঘটে, শো রুমে নয়। নারায়ণগঞ্জের প্রায় ১০ হাজার প্রতিষ্ঠানে ১ লক্ষের অধিক শ্রমিক কর্মরত রয়েছে। দেশী পণ্যের চাহিদাও আমরা পূরণ করছি। কিন্তু তবুও সরকারী ভাবে আমরা তেমন সহযোগীতা পাই না। অপরদিকে গার্মেন্টস মালিকরা শত শত কোটি টাকা ঋন পেলেও আমরা পাই মাত্র ১০/১৫ লক্ষ। কিছুদিন পূর্বে বঙ্গবাজারে আগুন লেগে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে আমাদের। তাই আমরা মনে করি আমাদেরকে আরো বেশী সুযোগ সুবিধা দেওয়া উচিত।
বক্তব্য শেষে কিভাবে আগুন লাগে, আগুন লাগার কারন, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, করনীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল গ্রুপ) কবীর হোসেন, (এসোসিয়েট গ্রুপ) সাঈদ আহমেদ স্বপন, সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, আতাউর রহমান নান্নু, পরিচালক জেনারেল গ্রুপ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আহমদ আলী শেখ, মোজাম্মেল হক, পরিচালক এসোসিয়েট গ্রুপ আলহাজ্ব মোঃ নাছির শেখ, হাজ্বী মোঃ শাহীন হোসেন, নাছিম আহমেদ প্রমুখ।

