তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আল-জয়নাল ফেব্রিক্স মার্কেট এর শুভ উদ্বোধন
খবর নারায়ণগঞ্জ.কম :
আল-জয়নাল ফেব্রিক্স মার্কেট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বাদ আছর চাষাড়াস্থ আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটের স্বত্বাধিকারী মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন, নকশবন্দী, মোজাদ্দেদী, কুতুববাগ দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ জাকির শাহ ।
এসময় পবিত্র মাহে রমজান সম্পর্কে আলোচনা করা হয়।
আলোচনা শেষে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বের মুসলমানদের কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে কুতুববাগ দরবার শরিফের ভক্তবৃন্দ সহ মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

