জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে ছয়রা বেগম (৭৫) ও শামসুল হক (৭৮)নামে
বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তাদের বসত ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও স্বাভাবিক ভাবেই রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে যায়। সকাল পৌনে ৭টার দিকে তাদের নাতি ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া ফাঁক করে দেখে। পরে ঘরের ভিতর গিয়ে দেখা যায় ছয়রা বেগম বিছানায় এবং শামসুল হক মেঝেতে পরে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শণ শেষে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছি। নিহত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও মনোমালিন্য ছিল বলে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে”।
