তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দিগুবাবু বাজারে হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশতী ১৩ তম ওরশ মোবারক অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: সুলতানুল হিন্দ আতায়ে রাসুল (সাঃ) খাঁজা-এ খাজেগান গরীবে নেওয়াজ হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশতী হাসান সানজারাী (রহঃ) এর ১৩ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। শহরের বৃহত্তর দিগুবাবু বাজারের সকল ব্যাবসায়ীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও  ১৫ ফেব্রুয়ারী বুধবার থেকে দুইদিনব্যাপী ১৩ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ওরশ মোবারকের কর্মসূচীতে ছিল কোরআান খতম, মিলাদ মাহফিল ও কুল ফাতেহা পাঠ, নেওয়াজ বিতরন। মিলাদ মাহফিল ও কুল ফাতেহা শেষে বিশেষ দোয়া করে দেশবাসির জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে খাজাবাবার ওরশ মোবারক উদযাপন কমিটির অন্যতম উদ্যোক্তা সদ্য প্রয়াত ব্যাবসায়ী মোঃ আব্দুল হালিমের রূহের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় কুল ফাতেহা পরিচালনা করে সায়েদুল ইসলাম শাকিল,   ওরশ পরিচালনা কমিটির উদ্যোক্তাদের  উপস্থিথ ছিলেন মোঃ শুক্কুর আলী, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ সুমন, মোঃ আকবর, মুকুন্দ বাবু, মিঠু সরকার, মোঃ শফি, মোঃ সুমন, মোঃ হায়দার, মোঃ রাজু, মোঃ জহির ফকির, মোঃ জাহাঙ্গীর প্রমুখ এসময় উপস্থিথ ছিলেন।

Related Articles

Back to top button