জাতীয়তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

শেরপুরে  বন্ধু দেশ  ভুটানের রাষ্ট্রদূ

শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেছেন, ভুটান দীর্ঘদিন থেকে গণতন্ত্রের চর্চা করে। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে ণ এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ভুটান থেকে ১৮টি পণ্য আমাদানি করার অনুমতি আছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ এবং ভুটান বন্ধু দেশ। এ ছাড়াও আমরা চেষ্টা করছি এই দুই দেশের আমদানি ও রপ্তানিকৃত সকল পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবে। এছাড়াও বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী চুক্তিগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে।
এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (ট্রেড) কেনচো থিনলে, নালিতাবাড়ীর ইউএনও খৃষ্টফার হিমেল রিসিল, কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, নাকুগাঁও আমদানি রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক  অরুন চন্দ্র সরকার, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

Related Articles

Back to top button