তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির ৬ নেতা-কর্মী আত্মসমার্পনের পর কারাগারে প্রেরন

খবর নারায়ণগঞ্জ. কম:

বিএনপির ৬ নেতা-কর্মী আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. আসসামস জগলুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমার্পনকারী নেতাকর্মীরা হলো- নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহমেদ, মহানগর বিএনপি নেতা ফারুক হোসেন, আড়াইহাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, হাইজাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মোল্লা, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিপন ও বিএনপি নেতা মাসুম।

এ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, তারা একটি মামলায় আত্মসমর্পণ করেছিল। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

Related Articles

Back to top button