ঝিনাইদহ জেল হত্যা দিবস পালিত
মনিরুজ্জামান সুমন :
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সেখানে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে একটি র্যালী বর করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সেসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সদর উপজলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম আহমদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

