তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এড. নান্নুর মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. মোফাজ্জল হোসেন নান্নু এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় আইনজীবী সমিতির ভবনে এ শোক সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, এড. মোফাজ্জল হোসেন নান্নু একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। তিনি কখনো অহংকার করতেন না কিন্তু তিনি এসেছিলেন একটি সম্ভ্রান্ত পরিবার থেকে। আইনজীবী পেশায় তিনি ৫০ বছরের অধিক সময় পার করেছেন কিন্তু আজ পর্যন্ত কেউ তার বিরুদ্ধে একটি কটু কথাও বলতে পারবেনা। তিনি একজন মহৎ আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বার থেকে একটি নক্ষত্রের সংখ্যা কমে গেলো। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমীন। এসময় বারের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীরের সঞ্চালনায় আরও উপস্থিত উপস্থিত ছিলেন, বারের সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, এড. রফিক আহম্মেদ, সাবেক কমান্ডার এড. নুরুল হুদা, সিনিয়র এড. হাফিজ মোল্লা, এড. খোরশেদ মোল্লা, সিনিয়র আইনজীবী খলিলুর রহমান সহ প্রমুখ।

Related Articles

Back to top button