তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নানা আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালন করলো পাগলা উচ্চ বিদ্যালয় 

খবর নারায়ণগঞ্জ.কম :
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর এই শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শিক্ষক দিবস ২০২২।
দিবসটিকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাগলা উচ্চ বিদ্যালয় আয়োজন করে আলোচনা সভা  সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচী।
স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে ও নবনির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ গোলজার হোসেন, মোঃ আবু ফারুক, নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ শাহ আলম সোহাগ, মোঃ সাইফুদ্দিন শাহীন, মোঃ আতিকুল ইসলাম খোকন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নুরনাহার, সিনিয়র শিক্ষক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
শিক্ষকদের জীবনাদর্শ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সহকারী শিক্ষক সাগর চক্রবর্তী শুভ্র। আলোচনা পর্ব শেষে স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সকল সদস্যদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

সবশেষে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার সহ স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা স্কুল আঙিনায় বনজ, ফলজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন।

Related Articles

Back to top button